রিপোর্টার্স বিডি নিউজ ডেস্ক : চিকিৎসার জন্য বিদেশে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো আট সপ্তাহের জামিন আবেদন করেছেন। রোববার দুপুরে সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করা হয়েছে বলে তার আইনজীবী অ্যাডভোকেট সগীর হোসেন লিওন জানিয়েছেন। এর আগে সুপ্রিমকোর্ট থেকে জামিন নিয়ে চিকিৎসার জন্য বিদেশে গিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত ১৩ জুলাই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ছয় সপ্তাহের জামিন দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। পল্টন থানার ওই তিন মামলায় জামিনের মেয়াদ শেষে ফখরুলকে আবার বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলেছিলেন আপিল বিভাগ। জামিন পেয়ে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র যান তিনি। বর্তমানে সেখানেই অবস্থান করছেন ফখরুল। এই আইনজীবী জানান, সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে এ ব্যাপারে শুনানি হতে পারে। গত ৬ জানুয়ারি জাতীয় প্রেসক্লাব থেকে বের হওয়ার পর আটক হন ফখরুল। ছয় মাস কারাবন্দি থাকার পর ১৩ জুলাই আপিল বিভাগের আদেশে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় প্রিজন সেল থেকে জামিনে মুক্তি পান তিনি।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook