বিনোদন ডেস্ক : ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার’ তারকাদের ব্যবস্থাপনায় বিভাগীয় শহরগুলোতে কমেডি ক্লাব গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য মীরাক্কেল তারকা আবু হেনা রনি সদলবলে এখন খুলনায় অবস্থান করছেন। রোববার (২৩ আগস্ট) দিনভর নগরীর কলেজগুলোতে ক্যাম্পেইন করেছেন তারা। সোমবার (২৪ আগস্ট) বিকেলে খুলনা প্রেসক্লাব মিলনায়তনে জমকালো কমিডি শো’র মাধ্যমে ‘কমেডি ক্লাব’ খুলনা শাখার কার্যক্রমের ঘোষণা দেওয়া হবে। এ অনুষ্ঠানে কমেডি পরিবেশন করবেন মীরাক্কেল তারকা আবু হেনা রনি, সাইদুর রহমান, মুজাহিদুর রহমান, তৌহিদ, শাওন, ইমরান, শিশু কমিডিয়ান তারকা রাফি, রাকিব ও অর্ঘ। এ নিয়ে আবু হেনা রনি বলেন, বর্তমান যান্ত্রিক জীবনে মানুষ হাস্যরস ভুলতে বসেছে। কমেডি একটি শিল্প। কিন্তু এ শিল্পটি এখনও প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। এ কারণে মানুষকে হাসানোর কঠিন কাজ আমরা যারা করছি, তারা মিলে এ শিল্পটিকে সামনে এগিয়ে নিতেই কমেডি ক্লাব গঠনের সিদ্ধান্ত নিয়েছি। তিনি আরও বলেন, প্রথম পর্যায়ে বিভাগীয় সাতটি শহরে কমেডি ক্লাবের কার্যক্রম চালানো হবে। যা যুক্ত থাকবে জাতীয় পর্যায়ের কমেডি ক্লাবের সঙ্গে। যারা মানুষকে হাসাতে ভালবাসেন তারাই হবেন এ কমেডি ক্লাবের সদস্য।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook