রিপোর্টার্স বিডি নিউজ ডেস্ক : রাজধানীর গুলিস্তানের পাতাল মার্কেট ও ফুটপাতের অবৈধ ওষুধের দোকানে অভিযান চালিয়ে ৭ বস্তা নকল, ভেজাল ও অনুমোদনহীন ওষুধ জব্দ করেছে র্যাব-২ এর একটি ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুর ১২ টায় র্যাবের কোম্পানি কমান্ডার ডা. দিদারুল ইসলামের নেতৃত্বে এই অভিযানটি পরিচালিত হয়।ওষুধ তত্ত্বাবধায়ক সৈকত কুমার কর জানান এই ঘটনায় জড়িত সাত জনকে আসামি করে ৭টি মামলা দায়ের করা হয়েছে। ভ্রম্যমাণ আদালতের নিবার্হি ম্যাজিস্ট্রিট মো. হেলাল উদ্দিন জানান, আসামি ওসমান গনি, অজিত কুমার রায়, আকাশ মোল্লা, মো.ওহিব, মো.মিন্টু আলি, ও আব্দুল কাশেমকে ১০ হাজার টাকা এবং আরেক আসামি মুরাদকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। সৈকত কুমার আরো জানান, জব্দকৃত ভেজাল ওষুধ যৌন উত্তেজক, যৌন শক্তি বর্ধক এবং ব্যাথা নাশক। ওষুধগুলো জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সরূপ। ডাক্তারের ব্যবস্থা পত্র ছাড়া এই ধরনের ওষুধ সেবন সম্পূর্ণ নিষিদ্ধ। তিনি বলেন, দীর্ঘ দিন এই ধরনের ওষুধ সেবনের ফলে কিডনি,পাকস্থলি, ও লিভারের মারাত্মক ক্ষতি হতে পারে।
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook