রিপোর্টার্স বিডি নিউজ ডেস্ক : সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানাতে সিলেটে তাঁর প্রতিকৃতি নির্মাণের দাবি জানিয়েছে বিবৃতি দিয়েছেন। শুক্রবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান তিনি।
বিবৃতিতে সামাদ বলেন, ‘বাংলাদেশের গুরুত্বপূর্ণ সকল জেলা ও বিভাগীয় শহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি থাকলেও সিলেটের মতো একটি বিভাগীয় শহরে আজ পর্যন্ত বঙ্গবন্ধুর কোনো প্রতিকৃতি নির্মাণ করা হয় নি। এটা সিলেটবাসীর জন্য দুঃখজনক।’
মুক্তিযুদ্ধে সিলেটের ভূমিকা অনন্য-অসাধারণ ছিল উলেখ করে শাহরিয়ার আলম সামাদ বলেন, ‘মুক্তিযুদ্ধে মানুষ যার ডাকে ঝাঁপিয়ে পড়েছিল, সেই মহানায়ক বঙ্গবন্ধুর প্রতি আমাদের সর্বাত্মক শ্রদ্ধা জানাতে হবে। বর্তমান প্রজন্মের পাশাপাশি আগামী প্রজন্ম যাতে বঙ্গবন্ধুকে যথাযথ সম্মান দেখাতে পারে সেজন্য সিলেটে তাঁর একটি প্রতিকৃতি নির্মাণ এখন জরুরী।’
বিবৃতিতে তিনি আরও বলেন, ‘প্রতিবছর বঙ্গবন্ধুর বাঁধাই করা ছবিতে আমরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করি। যার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই মহান ব্যক্তির প্রতিকৃতি সিলেটে নির্মাণ হলে মানুষের মধ্যে তাঁর প্রতি আরো বেশি আবেগ সৃষ্টি হবে। চোখের সামনে ভেসে ওঠা বঙ্গবন্ধুর ছবি দেখে মুক্তিযুদ্ধে যার অবদান সেই মানুষটির কথা কোন মানুষ ভুলবে না।’
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook