রিপোর্টার্স বিডি নিউজ ডেস্ক : নগরীর তালতলায় নিষিদ্ধ ও অবৈধ সিডি ও ভিডিও সিডির বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান মেহবুব এর নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় তালতলার আনা ম্যানশনের মুন্নি ইলেক্টনিক্সসহ বেশ কয়েকটি দোকানে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জিহাদি সিডি ও পর্ণো সিডি জব্দ করে ভ্রাম্যমান আদালত। নিষিদ্ধ সিডি ও ভিডিও সিডি রাখার অপরাধে দোকানগুলোকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। তবে কাউকে আটক করা হয়নি বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে। অভিযানকালে র্যাব-৯ এর এএসপি পংকজ কুমার দে উপস্থিত ছিলেন।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook