0

36598বিনোদন ডেস্ক : আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এআইইউবি) ছাত্রী তিনি। গ্ল্যামার আর আকর্ষনীয় চেহারার গুনে তোলপাড় তুলেছেন ক্যাম্পাসে। অপেক্ষা করতে হয়নি বেশিদিন। অল্পদিনেই মিডিয়াঙ্গন দাপিয়ে বেড়াতে শুরু করেছেন তিনি। বলছি নুসরাত ফারিয়ার কথা। এবার তার একটি ভিডিও ইউটিউবে ঝড় তুলেছে।  তার প্রথম সিনেমা ‘আশিকি’ এর প্রথম গান প্রকাশ করা হয়েছে ইউটিউবে। ‘তোর আশিকি’ শিরোনামের এই গানটি এস কে মুভিজের ইউটিউব থেকে প্রকাশ করা হয়েছে। আর এনিয়ে শুরু হয়েছে ঝড়। আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দু এখন নুসরাত ফারিয়া। রোমান্টিক-মেলোরক ধারার এই গানে অঙ্কুশের বিপরীতে ফারিয়ার রসায়ন বেশ সাড়া ফেলেছে।  কোরিগ্রাফি দেখে বুঝার উপায় নেই এটা কোন বাংলা সিনেমার গানের ভিডিও। আলোচকদের মতে অসাধারণ করেছেন নুসরাত। প্রথম সিনেমাতেই তিনি জানান দিয়েছেন তিনি অন্যদের মত নয়। ঢালিউডের রানী হতে এসেছেন তিনি। জয় করতে এসেছেন সবার হৃদয়। আসছে ঈদে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে।


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top