0

Tisha20150823191300বিনোদন ডেস্ক : অনন্য মামুন পরিচালিত ‘অস্তিত্ব’ ছবিতে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা। সেখানে তার বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক আরিফিন শুভ। চলতি বছরেই ছবিটি মুক্তি দিতে চান পরিচালক। সে লক্ষ্যেই শুরু করেছেন এর শুটিং।
ছবিটির শুটিংয়ে গিয়ে মজার এক কান্ড করে বসলেন তিশা। সেই মজার ভিডিওটি নিজের ফেসবুকে প্রকাশ করেছেন ছবির পরিচালক অনন্য মামুন। ভিডিওতে দেখা যায় তিশা ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছেন। শট শুরু হওয়া মাত্র তিশা তার মুখের উপরের উড়না নামিয়ে শুরু করে দেন অনন্য মামুনের সঙ্গে মজা করা।
তিশা ক্যামেরার সামনে ডাকেন অনন্য মামুনকে। জানতে চান তার অনুভূতি। তিশার এমন কান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যান মামুন। অবশ্য বিষয়টিতে তিনি বেশ মজাও পেয়েছেন। পরে ভিডিওটি মামুন তার ফেসবুকে আপলোড দিয়ে লিখেন, ‘তিশা আপু তুমি কি করলে এটা?’
দেখুন তিশার মজার ভিডিওটি


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top