৩ আগষ্ট সোমবার বিকাল ৪টায় বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাপ্তাহিক সভা সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় ৯ নং সুরমা ম্যানশন ৩য় তলায় অনুষ্ঠিত হয়। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট আব্দুল খালিক এর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট মো: বদরুল ইসলাম জাহাঙ্গীর এর পরিচালনায় সভায় বক্তারা সিলেটবাসীর দীর্ঘ দিনের দাবী সিলেটের গুরুত্বপূর্ণ সড়ক সমূহে জরুরী ভিত্তিতে বিআরটিসি বাস চালু না করায় গভীর ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে জরুরী ভিত্তিতে বাস চালুর দাবী জানান।সভায় আগামী ১৭ আগষ্ট বিআটিসি বাস চালুর দাবীসহ বিভিন্ন দাবীতে সিলেটের জেলা প্রশাসক বরাবরে স্বারকলিপি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় আগামী ১৫ই আগষ্ট সকাল ১১ ঘটিকায় জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।সভায় সিলেটের বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবী এহিয়া রেজা চৌধুরী, এডভোকেট আপ্তাব আলী ও এডভোকেট আব্দুল মালিকের স্ত্রীর মৃত্যুতে গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। সভায় ফেঞ্চুগঞ্জ থানা সদর থেকে ঘিলাছড়া পর্যন্ত রাস্তার জরুরী ভিত্তিতে সংস্কারের জন্য জোর দাবী জানান।সভায় বক্তব্য রাখেন সর্বজনাব এডভোকেট আব্দুল অদুদ, পদ্মা টেলিভিশনের সিলেট প্রতিনিধি নুরুল ইসলাম, নজরুল ইসলাম চুনু, এডভোকেট কামরুন নাহার তামান্না, মুহিবুল ইসলাম ফটিক, ইরশাদ আলী, সামছুল ইসলাম, পারভেজ হাসান সাগর, সাজু আহমদ, লুৎফুর রহমান, শিমূল আহমদ, চৌধুরী রহমত এলাহী রাজ এডভোকেট, সুমন আহমদ প্রমুখ।-বিজ্ঞপ্তি
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook