0

48114_92774রিপোর্টার্স বিডি নিউজ ডেস্ক :   প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, বিচার বিভাগের স্বাধীনতা ও চাঞ্চল্য রুখতে ষড়যন্ত্র চলছে। দায়িত্ব গ্রহণের পর বিচার বিভাগে চাঞ্চল্য ফিরে আসায় এবং বিচারকরা স্বাধীনভাবে বিচারকাজ পরিচালনা করতে পারছেন বলেই তা ব্যাহত করতে এই ষড়যন্ত্র চলছে বলে তিনি উল্লেখ করেন।।
আজ সোমবার দুপুরে নাটোর জেলা আইনজীবী সমিতি ভবনে জেলা আইনজীবী সমিতি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বিচারপতি এস কে সিনহা এসব কথা বলেন। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধ সাবধান থাকতে আইনজীবীদেরীও প্রতি আহ্বান জানান তিনি।
প্রধান বিচারপতি সিনহা আরো বলেন, গত বছর দেশে যে রাজনৈতিক অস্থিরতা ছিল সে কারণেই মামলা জটের সৃষ্টি হয়েছে। এ সমস্যা সত্বেও ২০ থেকে ৩০ ভাগ মামলার নিষ্পত্তি করা হয়েছে। মামলা জটের কারণে বিচার প্রার্থীরা নানা ধরণের হয়রানীর শিকার হয়েছেন। আমরা চেষ্টা করছি মামলা জট কমিয়ে আনার। বার ও বেঞ্চের মধ্যে সমন্বয় থাকলে আগামী ডিসেম্বরের মধ্যে মামলা জট ৪০ থেকে ৫০ ভাগ কমিয়ে আনা যাবে।
জেলা আইনজীবী সমিতির সভাপতি রুহুল আমিন তালুকদার টগরের সভাপতিত্বে আয়োজিত মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ লুৎফা বেগম, নাটোর জজ কোর্টের পিপি সিরাজুল ইসলামসহ অনেকে। এছাড়া বিচার বিভাগ, প্রশাসক ও আইন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । এর আগে রোববার বিকেলে তিনি নাটোর সার্কিট হাউজে যান। পরে তিনি উত্তরা গণভবন ও নাটোর রাজবাড়ি পরিদর্শন করেন। সন্ধ্যার পর স্থানীয় সার্কিট হাউজে নাটোরের বিচারকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন তিনি ।



একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top