বিনোদন ডেস্ক : বহু বছর আগে নির্মাতা জহির রায়হানের ছবি মুক্তি ঠেকিয়ে দিয়েছিলো পাকিস্তান সরকার। সেসময় ছবিটি মুক্তির দাবীতে আন্দোলন হয়েছিল। সে ঘটনার বহু বছর পর কবি ও নির্মাতা কামরুজ্জামান কামু পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘দি ডিরেক্টর’ ছবি মুক্তির দাবীতে আন্দোলন হয়। কামুর আলোচিত এ ছবিটি সেন্সর বোর্ডে আটকে দেয়ার পর বহু সংখ্যক সিনেমাপ্রেমি ও সাধারণ মানুষ ছবিটির ছাড়পত্র দেয়ার দাবী নিয়ে আন্দোলনে সোচ্চার হয়ে উঠেন। শেষ পর্যন্ত ছবিটি ছাড়পত্রও পায়। কিন্তু হতাশাজনক হলো ছবিটি আর মুক্তি দিতে চাইছেন না নির্মাতা! সেন্সরবোর্ড থেকে ছাড়পত্র পাওয়ার পরও হঠাৎ করেই সিনেমাটি মুক্তির প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হল। এই সিনেমাটি নিয়ে আর কিছু ভাবতে চান না নির্মাতা কামরুজ্জামান কামু। রবিবার দুপুরে ফেসবুকে কামু লিখেন, ‘আমার দ্বারা সংঘটিত দি ডিরেক্টর ছবিটা মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে না। কারণ, সমাজের বুঝমান লোকেরা মনে করেন না যে, এটা কিছু একটা হইছে। যারা ছবিটা সেন্সর পাওয়ার সংগ্রামে সঙ্গী হইছিলেন, তাদের কাছে ক্ষমা চাই। জয় বাংলা।’ হঠাৎ কামুর এই ঘোষণা কেনো নিলেন কামু? এমন উত্তরে তিনি বলেছেন, ‘সিনেমাটি নিয়ে অনেক ঝক্কি-ঝামেলা পোহাতে হয়েছে। শুরুতে সিনেমাটিকে সেন্সরবোর্ড আটকে দেয়। পরে সিনেমাপ্রেমীদের আন্দোলনে সেন্সরবোর্ড থেকে ছাড়পত্র পায় ‘দি ডিরেক্টর’। পরবর্তী সময়ে সিনেমাটির মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হলেও দেখি অনেক বাধা। এটা নিয়ে এখন আমি আর ভাবতেও চাই না। এই সিনেমাটি করতে গিয়ে নিজের অনেক কিছুই হারিয়েছি।’ গ্রাম থেকে আসা এক যুবকের চলচ্চিত্র পরিচালক হওয়ার স্বপ্ন পূরণের পথে নানা ঘাত-প্রতিঘাতের গল্প নিয়ে গড়ে উঠেছে ‘দি ডিরেক্টর’ চলচ্চিত্রের কাহিনী। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পপি, মারজুক রাসেল, নাফা, কচি খন্দকার, তারেক মাহমুদ, মোশাররফ করিম, সুইটি, নাফিজা, বাপ্পি আশরাফ, কামরুজ্জামান কামু প্রমুখ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook