0

hamid20150802220402রিপোর্টার্স বিডি নিউজ ডেস্ক :  ষ্ট্রপতি আবদুল হামিদ আগামী ৯ থেকে ১২ আগস্ট ভিয়েতনাম সফর করবেন বলে জানা গেছে। ভিয়েতনামের প্রেসিডেন্ট রাউঙ ট্যান স্যাঙ-এর আমন্ত্রণে এক সরকারি সফরে তিনি সে দেশে যাবেন। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সফরের ফলে দু’দেশের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও সহযোগিতার সম্পর্ক আরো জোরদার এবং বাংলাদেশ ও দক্ষিণ-পূর্ব এশিয় এই দেশটির মধ্যে বিদ্যমান বন্ধুত্ব ও আস্থার বন্ধন আরো দৃঢ় হবে।  সফরকালে রাষ্ট্রপতি আবদুল হামিদ ভিয়েতনামের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। তাঁরা বাংলাদেশ-ভিয়েতনাম সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে দু’দেশের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন।  দ্বিপাক্ষিক ইস্যুগুলোর মধ্যে সফর বিনিময়, যোগাযোগ, ব্যবসা ও বিনিয়োগ, পর্যটন ও সংস্কৃতি প্রভৃতি খাতে সহযোগিতা বিশেষ গুরুত্ব পাবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।   ভিয়েতনামের প্রধানমন্ত্রী, উপ-প্রধানমন্ত্রী, কমিউনিস্ট পার্টির মহাসচিব, হো চি মিন সিটির পিপলস কমিটিগুলোর চেয়ারম্যান এবং সে দেশের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল বাংলাদেশের রাষ্ট্রপতির সফরকালে তাঁর সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানানো হয়েছে।



একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top