0

rreemmandরিপোর্টার্স বিডি নিউজ ডেস্ক :  ব্লগার নীলাদ্রি হত্যার ঘটনায় গ্রেপ্তার দুইজনকে ৫ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। শুক্রবার তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এমদাদুল হক পাঁচ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

বৃহস্পতিবার বিকালে রাজধানীর দুটি পয়েন্ট থেকে ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয়কে হত্যার সঙ্গে জড়িত সন্দেহে কাওসার হোসেন খান (২৯) ও কামাল হোসেন সরদার (২৭) নামে দু’জনকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

তারা দুজন ব্লগার আসিফ মহিউদ্দিন হত্যাচেষ্টা মামলার চার্জশিটভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।

প্রসঙ্গত, চলতি আগস্ট মাসের ৭ তারিখ রাজধানীর পূর্ব গোড়ান টেম্পোস্ট্যান্ডের কাছে ৮ নম্বর রোডের ১৬৭ নম্বর ভবনের পঞ্চম তলার ভাড়া বাসায় নিজ রুমে খুন হন নিলয়। দুই দফায় চারজন লোক বাসা দেখতে আসার কথা বলে ওই বাসায় ঢোকে। তারা নিলয়কে কুপিয়ে হত্যা করে চলে যায়।



একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top