0
 hasina-sonakhsyবিনোদন ডেস্ক :  ভারতীয় ইতিহাসে গ্যাংস্টারদেরও ডন ও অন্যতম মোস্ট ওয়ান্টেড আসামি দাউদ ইব্রাহিমের বোন যাকে মুম্বাইয়ের রানী বলা হত, সেই রানী হাসিনা রূপে পর্দায় হাজির হতে যাচ্ছেন বর্তমান বলিউডের শীর্ষস্থানীয় অভিনেত্রী সোনাক্ষি সিনহা। আর এ বিষয়টি নিয়ে নাকি বেশ উতলাও হয়ে আছেন তিনি।
আন্ডারওয়ার্ল্ড জগতের ‘ডন’ দাউদ ইব্রাহিমের বোন হাসিনা পার্কারও ছিল মোস্ট ওয়ান্টেড আসামিদের একজন। তার অ্যাডভেঞ্চারাস চল্লিশ বছরের জীবনকে রূপালি পর্দায় তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছেন মুবিনা রতনসে। হাসিনা পার্কার ২০১৪ সালে হার্ট অ্যাটাকে মারা গিয়েছিলেন। আর হাসিনার রোমাঞ্চিত জীবন কাহিনীতে নিজেকে দেখতে উতলা হয়ে আছেন অভিনেত্রী সোনাক্ষি।
জানা গেছে, দাউদ ইব্রাহিমের বোন হাসিনা পার্কারের আত্মজীবনী নিয়ে নির্মিতব্য ছবির নাম ঘোষণা হয়েছে, ছবির নাম রাখা হয়েছে ‘হাসিনা- দ্য কুইন অব মুম্বাই’। মুবিনা‘র প্রযোজনায় ছবিটি নির্মাণ করার কথা রয়েছে ‘শ্যুট আউট অ্যাট লখনওয়ালা’র পরিচালক অপূর্ব লাখিয়ার।
আর ‘হাসিনা- দ্য কিং অব মুম্বাই’-এর চিত্রনাট্যও নাকি বেশ আকৃষ্ট করেছে অভিনেত্রী সোনাক্ষিকে। এ সম্পর্কে বেশ উচ্ছ্বাস প্রকাশ করে টুইটারে সোনাক্ষি বলেন, আন্তরিক ধন্যবাদ শেখর! এটা সত্যিই অসাধারণ একটা স্ক্রিপ্ট, হাসিনা চরিত্রে অভিনয় করতে আমি আর ধৈর্য রাখতে পারছি না!
সোনাক্ষি যদি আসন্ন এ ছবিটিতে অভিনয় করেন, তাহলে এটিই হবে কোনো আত্মজীবনী ছবিতে তার প্রথম অভিনয়। এর আগে তিনি কখনো আত্মজীবনী নির্ভর ছবির চরিত্রে অভিনয় করেননি।
উল্লেখ্য, বৈচিত্রপূর্ণ চরিত্রে অভিনয় করে ইতিমধ্যে বেশ সুনাম কুড়িয়েছেন অভিনেত্রী সোনাক্ষি। ‘তেভার’ ছবিতে তাকে অর্জুন কাপুরের সাথে শেষবার দেখা গিয়েছিল। এছাড়াও হলিডে, দাবাঙ্গ এবং লুটেরা’র মত বৈচিত্রপুর্ণ ছবিতে অভিনয় করেছেন তিনি। বর্তমানে ‘আকিরা’ নামের একটি ছবি নিয়ে ব্যস্ত আছেন এ অভিনেত্রী।

একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top