0

unnamed-176রিপোর্টার্স বিডি নিউজ ডেস্ক :  ধর্মী ভাবগাম্ভির্য পরিবেশে বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্যদিয়ে আজ ২৬ আগস্ট বুধবার শুরু হচ্ছে সিলেটের বিভিন্ন মন্দিরে চার দিনব্যাপী ভগবান শ্রীকৃষ্ণের ‘ঝুলন যাত্রা’ উৎসব। সন্ধ্যা থেকে প্রতিমা প্রদর্শন, মহাপ্রসাদ বিতরণ, আরতি ইত্যাদির মাধ্যে দিয়ে চলবে উৎসব। অধিবাস কীর্তন ও হরেকৃষ্ণ মহামন্ত্রয় চলবে ঝুলন।

অন্যান্য বছরের মতো এবরও আম্বরখানা, লামাবাজার, লালাদিঘিরপাড়, মণিপুরী রাজবাড়ি, সাগরদিঘীরপার, বড়বাজারসহ বিভিন্ন পাড়ায় ঝুলন রাস অনুষ্ঠিত হচ্ছে।

কিছু কিছু মন্দিরে থাকছে গান ও নৃত্য। শ্রী শ্রী জগন্নাথ জীউর মন্দির, আম্বরখানায় গিয়ে জানতে পারি, তাদের নৃ্ত্য শিল্পীরা বাইরের কেউ নয়, তাদেরই পাড়ার মা মেয়েরা মিলেই গান ও নৃত্য পরিবেশন করবেন। নৃত্যশিল্পীদের নাম হচ্ছে : রুমকি সিনহা, পিউলি সিনহা, লক্ষী দেবী, প্রীতি দেবী, রিয়া সিনহা, স্নেহা সিনহা, দিয়া সিনহা, দোলা সিনহা, লিরি চানু, বর্না সিনহা, বিনতি দেবী ও রূপকথা সিনহা। সংগীতে থাকবেন : রাসেশ্বরী দেবী, দেবীকা সিনহা, সুচিত্রা দেবী, রেখা দেবী, ও সুমি দেবী। মৃদঙ্গ বাজাবেন : নব কুমার সিংহা ও প্রহল্লাদ সিংহা।

শ্রী শ্রী কৃষ্ণ বলরাম জীউর মন্দির, লামাবাজারে ও একি রকম পরিবেশনা, এখানে নৃত্য শিল্পীরা হচ্ছেন : রশ্মি, প্রিয়াংকা, সোনিয়া, মন্দিরা, স্মৃতি, স্নেহা, সুরঞ্জনা, নম্রতা, সুইটি, লিক্লা, রাত্রি প্রমূখ। সংগীতে থাকছেন : চিত্রা দেবী, মিলনী দেবী, শেদালী দেবী ও মিনারানী দেবী। মৃদঙ্গ বাজাবেন : রনি শর্মা, জনি শর্মা।

তাঁরা অনুরোধ রাখছেন যেনো সকলে মিলি মন্দিরে আসেন এবং পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণকে সন্তুষ্ট করার বা পরমেশ্বর ভগবানের সাথে ভালোবাসা আদান প্রদান করার এটাই মাধ্যম। মন্দিরে এসে এই অপার সেবার সুযোগ গ্রহণ করুন। ২৯ আগস্ট শনিবার ঝুলন যাত্রা সমাপ্ত হবে।


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top