রিপোর্টার্স বিডি নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট মহানগরের সদস্য সচিব, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ’র সাবেক সহ-সভাপতি, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, সিলেট মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাবেক সেক্রেটারী ও নজরুল একাডেমী সিলেটের সাবেক সভাপতি বদরুজ্জামান সেলিম বলেছেন, বর্তমান অবৈধ আওয়ামী সরকার দেশের সাধারণ জনগণের উপর যে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে তা কোন ভাবে একটি গণতান্ত্রীক রাষ্ট্রে কাম্য নয়। দেশের প্রতি সংকট প্রমান করে দেশে চলছে গণতান্ত্রীক ও নির্বাচনীক সংকট একটি সুষ্ট নির্বাচন সকল সমস্যার সুষ্ট সমাধান করতে পারে। তিনি অবিলম্বে সকল বিরোধী দলের সকল নেতা কর্মীদের উপর নির্যাতন নিপীড়ন ও কারা আটক নেতা কর্মীদের মুক্তি দিয়ে অবাধ সুষ্ট নিরপেক্ষ নির্বাচন দেওয়ার দাবী জানান অন্যতায় অতিতের নিয়া বিএনপি আগামীতে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা দিতে বাধ্য হবে।
তিনি যুক্তরাজ্য থেকে রাজনৈতিক সফর শেষে সোমবার সিলেট এম এ জি ওসমানী আর্ন্তজাতিক বিমান বন্দরে এসে পৌছলে সিলেট মহানগর বিএনপি সংবর্ধনার জবাবে উপরোক্ত কথাগুলো বলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য নাসিম হোসাইন, হুমায়ুন কবির শাহীন, রেজাউল হাসান কয়েছ লোদী, আজমল বক্ত সাদেক, এমদাদ হোসেন চৌধুরী, মিফতাহ সিদ্দিকী, সৈয়দ মঈন উদ্দিন সুহেল, মাহবুব চৌধুরী, রেজাউল করিম আলো, মুকুল মুর্শেদ, মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামাল মিয়া, সাবেক সহ-দপ্তর সম্পাদক মাহবুব কাদির শাহী, বিএনপি নেতা মির্জা বেলায়েত আহমদ লিটন, আব্দুস সত্তার আমীন, ললিক আহমদ চৌধুরী, জেবুল হোসেন ফাহিম, মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান পুতুল, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শাহ সাঈদুর রহমান হিরু, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য মাহবুবুল হক চৌধুরী, যুবদল নেতা মামুন আহমদ মামুন, বিএনপি নেতা শামীম মজুমদার, জালাল উদ্দিন শামীম, সাজ্জাদুর রহমান সাজ্জাদ, লুৎফুর রহমান, সালেহ আহমদ খান, মসরু চৌধুরী, কামরুজ্জামান দিপু, মহানগর ছাত্রদলের সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ, কাজী মেরাজ, দেওয়ান আরাফাত চৌধুরী জাকির, নজরুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সদস্য লিটন আহমদ, মালেক আহমদ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান মুন্না, মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শিহাব খান, সাহেদ আহমদ, জামাল আহমদ খান, ইমাদ উদ্দিন চৌধুরী, আমিনুল ইসলাম আমিন সহ বিএনপি, যুবদল, ছাত্রদলের অঙ্গ সহযোগি সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook