0

18.-pronobযুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ওরিগন থেকে ডিগ্রি অর্জন করেছেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের ৪ শিক্ষক। ইউএস ডিপার্টমেন্ট অব স্টেট’র ব্যুরো অব এডুকেশনাল এন্ড কালচারাল এ্যফেয়ার্সের আওতায় গত বছর ই-টিচার স্কলারশিপ অর্জন করেন তারা। উইন্টার ও স্প্রিং ২০১৫ দুই সেশনে এ ৪ জন শিক্ষক তাদের স্ব স্ব কোর্স সমাপ্ত করেন এবং উল্লেখযোগ্য সংখ্যক নম্বর অর্জন করেন। ১০ সপ্তাহ ব্যাপী এ কোর্স সম্পন্ন করে গত বৃহস্পতিবার ঢাকাস্থ আমেরিকান সেন্টার থেকে আনুষ্ঠানিকভাবে তাদেরকে সনদপত্র প্রদান করা হয়।সনদপত্র প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আমেরিকান সেন্টারের কালচারাল অ্যাফেয়ার্স অফিসার জর্জ ম্যাসতুস এবং আমেরিকান সেন্টারের কর্মকর্তা রায়হানা সুলতানা। অতিথিদের কাছ থেকে এসময় সনদপত্র গ্রহণ করেন এসআইইউ এর ইংরেজী বিভাগের চেয়ারম্যান প্রধান মাহবুব ইবনে সিরাজ ও সিনিয়র প্রভাষক প্রণবকান্তি দেব। একই সময়ে অনলাইন কোর্স ওয়েবনার এরও সনদপত্র গ্রহণ করেন তারা। ডিগ্রী অর্জনকারী অন্য দুজন শিক্ষক হচ্ছেন সিনিয়র প্রভাষক আশরাফুল হাসান ও সিনিয়র প্রভাষক স্বাতী রাণী দেবনাথ।-বিজ্ঞপ্তি


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top