0

Untitled-1-copy36রিপোর্টার্স বিডি নিউজ ডেস্ক : সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী পরোপকারী মানুষ হিসেবে নিজ এলাকায় ব্যপক সমাদৃত। কারো কারো মতে তিনি আমাদের অভিভাবক।
অনেকেই আবার সৈয়দ মহসিন আলী যে কত বড় মাপের মানুষ তা ব্যক্ত করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। কারো কারো অভিমত দলীয় অবয়বের বাহিরেও মহসিন আলীর গ্রহণযোগ্যতা অনেক।

সম্প্রতি দুটি শিশুর চিকিৎসার্তে সৈয়দ মহসিন আলীর ভূমিকা বিষয়টিকে আরো সামনে নিয়ে এসেছে। কামিল আর লাবনী আক্তার দুজনই দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত ১ম জনের ব্লাড ক্যান্সার আর দ্বিতীয় জনের হার্ড এর বাল্ব সমস্যা।

উন্নত চিকিৎসার জন্য এদেরকে ভারতে পাঠানোর সকল আয়োজন করেছেন মন্ত্রী। শুধু তাই নয় সম্পূর্ণ সুস্থ্য না হওয়া পর্যন্ত এদের খোঁজ-খবর রাখবেন তিনি এমনটাই জানালের তার ঘনিষ্টজনরা।

মন্ত্রীর সরকারী বাসভবনে এরকম রোগী প্রায় অর্ধ শত আছে। তাদের সব কিছুর খরচ মন্ত্রীর নিজ থেকেই দিচ্ছেন বলে নির্ভরযোগ্য একটি সূত্র জানায়।



একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top