রিপোর্টার্স বিডি নিউজ ডেস্ক : অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়ায় গিয়ে উদ্ধার হওয়া ৭১৬ জনের মধ্যে ৭ দফায় দেশে ফিরেছে ৪৯১ জন বাংলাদেশি। এরই ধারাবাহিকতায় বুধবার (২৬ অগাস্ট) আরও ছয় বাংলাদেশিকে দেশে ফেরত আনা হচ্ছে। দেশটির স্থানীয় সময় বুধবার ৩টা ২০মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটযোগে তাদের দেশে ফেরার কথা রয়েছে। মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের লেবার উইং ফাস্ট সেক্রেটারি মোসাম্মদ শাহিদা সুলতানা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়ার পথে গত ১১ মে লংকাবি দ্বীপ উপকূল থেকে ৭১৬ বাংলাদেশিকে উদ্ধার করা হয়।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook