0

44255_115লাইফস্টাইল ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের অধিকাংশ কিশোরের স্কুলের ক্লাস প্রতিদিনই খুব ভোরে শুরু হয়। এ জন্য যেটুকু ঘুম তাদের সম্পূর্ণ মনোযোগ ও সুস্বাস্থ্যের জন্য প্রয়োজন তা থেকে তারা বঞ্চিত হয়। বৃহস্পতিবার এক গবেষণা প্রতিবেদনে এ কথা বলা হয়। রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)’র তথ্য থেকে জানা গেছে, যুক্তরাষ্ট্রের প্রতি পাঁচটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলের মধ্যে একটিরও কম স্কুলের ক্লাস সকাল সাড়ে ৮টা বা তার পরে শুরু হয়।  ‘রিসার্চ ফ্রম আমেরিকান অ্যাকাডেমি অব পিডিয়াট্রিক্স’ (এএপি) গবেষণা চালিয়ে দেখেছে, কিশোর-কিশোরীরা জৈবিকভাবেই প্রাপ্ত বয়স্কদের তুলনায় বেশি ঘুমায়। সিডিসি তার সাপ্তাহিক ‘রোগগ্রস্ততা ও মৃত্যুবিষয়ক’ এক প্রতিবেদনে জানায়, পর্যাপ্ত ঘুম থেকে বঞ্চিত কিশোর-কিশোরীদের লেখাপড়ায় বিপর্যয় ঘটাতে পারে। সিডিসির ডিভিশন অব পপুলেশন হেল্থ-এর প্রধান লেখক ও সংক্রমণ রোগ বিশেষজ্ঞ অ্যানি হুইয়াটন বলেন, ‘শিক্ষার্থীদের সুস্বাস্থ্য, নিরাপত্তা ও লেখাপড়ায় ভালো ফলাফলের জন্য পর্যাপ্ত ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ।’  তিনি আরো বলেন, ‘সকাল সকাল স্কুলের ক্লাস শুরু হওয়ায় অনেক কিশোর-কিশোরীর যতটুকু ঘুমের প্রয়োজন তা থেকে তাদের বঞ্চিত করে।’ ২০১৪ সালে এএপি কিশোর-কিশোরীদের সাড়ে আট ঘণ্টা থেকে সাড়ে নয় ঘণ্টা ঘুমানোর সুযোগ দেয়ার জন্য মাধ্যমিক স্কুলগুলোর প্রতি সকাল সাড়ে ৮টার আগে ক্লাস শুরু না করার আবেদন জানায়।


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top