স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদের নতুন প্রস্তাবে সাড়া দেননি সার্জিও রামোস। কিছুদিন ধরেই তার চুক্তি নবায়নের কথা চললেও নতুন চুক্তির আর্থিক দিকটায় সন্তুষ্ট নন রামোস। নতুন চুক্তিতে প্রতি মৌসুম বাবদ তাকে ৮.৫ মিলিয়ন ইউরোর প্রস্তাব দেয় রিয়াল। কিন্তু, তার এজেন্টের দাবি ১০ মিলিয়ন ইউরো। দর-কষাকষি নিয়েই নতুন চুক্তি সম্পন্নে বিলম্ব হচ্ছে। সম্প্রতি রামোসের ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমানোর জোর গুঞ্জন ওঠে। ব্যাপারটি এমন দাঁড়ায় যে, অচিরেই হয়তো তিনি বার্নাব্যু ছাড়বেন। কিন্তু, শেষ পর্যন্ত তা আর হয়ে উঠেনি। রামোসের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০১৭ সালে। তবে, রিয়ালের নতুন চুক্তিতে সম্মত না হলে আবারো যে তার ক্লাব ছাড়ার সম্ভাবনা জাগবে তা আর বলার অপেক্ষা রাখে না!
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook