রিপোর্টার্স বিডি নিউজ ডেস্ক : দেশের জন্য যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত আছে শোক দিবসের আলোচনায় প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যকে সাধুবাদ জানিয়ে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, খুব বেশি ত্যাগ স্বীকার করতে হবে না, প্রধানমন্ত্রীকে পদত্যাগ করে নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করলেই চলবে। সোমবার দুপুর ১২ টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ড. রিপন এ কথা বলেন। ড. রিপন বলেন, এমন একটি নির্বাচনের ব্যবস্থা করতে হবে যাতে সকল দল অংশগ্রহণ করতে পারে এবং জনগণ তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook