রিপোর্টার্স বিডি নিউজ ডেস্ক : একেতো ইউনিয়ন পরিষদ। তাও আবার মাত্র একটি পদে উপ-নির্বাচন। এর পরেও কমতি নেই উৎসবের। কারন এখানে রয়েছেন, ডাকসাইটে দুই রাজনীতিক। একজন আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও দেশের বিশিষ্ট পার্লামেন্টারিয়ান সুরঞ্জিত সেন গুপ্ত এবং আরেকজন সাবেক সাংসদ ও বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাছির উদ্দিন চৌধুরী। এলাকার তৃণমূলের যে কোনো নির্বাচনই এ দুই হেভিয়েট রাজনীতিকের মর্যাদার লড়াই হয়ে দাড়ায়। দিরাই উপজেলার ভাটিপাড়া ইউপি’র চেয়ারম্যান পদে উপ-নির্বাচন নিয়েও এমন ইঙ্গিত দিচ্ছেন স্থানীয় ভোটাররা। এলাকার ভোটাররা মনে করেন, শক্তিশালী এ দুই রাজনীতিকের জনপ্রিয়তা যাচাই হবে এ উপ-নির্বাচনে। যার ফলে নির্বাচন নিয়ে কৌতুহল ছিল পুরো জেলাবাসীর। কিন্তু মর্যাদার লড়াইয়ে সুরঞ্জিত সেন গুপ্ত জিতলেও পারেননি নাছির উদ্দিন চৌধুরী। দিরাই উপজেলার ভাটিপাড়া ইউপি’র চেয়ারম্যান পদে উপ- নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, প্রয়াত ইউপি চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম চৌধুরীর ছোট ভাই আমেরিকা প্রবাসি জাহেদুল ইসলাম চৌধুরী। তিনি আওয়ামীলীগ উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য সুরঞ্জিত সেন গুপ্তের সমর্থিত প্রার্থী ছিলেন। অটো রিক্সা প্রতিক নিয়ে তিনি পেয়েছেন ৩ হাজার ৪৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বেলাল আহমদ টেবিল ফ্যান প্রতিক নিয়ে পেয়েছেন ২ হাজার ৮২৩ ভোট। তিনি কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাবেক সাংসদ নাছির উদ্দিন চৌধুরীর সমর্থিত প্রার্থী ছিলেন। এ ছাড়া আওয়ামীলীগের বিদ্রেুাহী প্রার্থী সুহাদ চৌধুরী তৃতীয় অবস্থানে রয়েছেন। তিনি তাল গাছ প্রতিক নিয়ে ২ হাজার ২০৮ ভোট পেয়েছেন। মঙ্গলবার রাত ৮ টার দিকে এ ফলাফল ঘোষনা করেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও ভাটিপাড়া ইউপি’র চেয়ারম্যান পদে উপ-নির্বাচন’র রিটার্নিং অফিসার মোঃ হাফিজুর রহমান ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook