0

basরিপোর্টার্স বিডি নিউজ ডেস্ক :  ঢাকার সায়েদাবাদে এক চালককে মারধরের প্রতিবাদে ঢাকা-সিলেট সড়কে বুধবার বাস ধর্মঘট ডেকেছে সিলেটে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন। বুধবার সকাল ৬ টা থেকে ধর্মঘট শুরু হবে বলে জানিয়েছেন জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক। তিনি জানান, সোমবার রাতে শ্যামলী পরিবহনের চালক বাবুল দেবনাথকে সায়েদাবাদে পিটিয়ে হত্যা করে যাত্রীরা। বাবুল দেবনাথ সিলেটের গোয়াইনঘাট উপজেলার বাসিন্দা। এই হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের বিচারের দাবিতে বুধবার সকাল থেকে সন্ধ্যা থেকে সিলেট-ঢাকা মহাসড়কে বাস ধর্মঘট আহ্বান করে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন। জানা যায়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে সায়েদাবাদ বাস টার্মিনালে সিলেটগামী একটি বাস যাত্রী নিয়ে অপেক্ষা করছিল। যাত্রীদের অভিযোগ, তারা রাত ৮টা থেকে বাসে বসে আছেন। ছাড়ব ছাড়ব করে ১১টা পার করে দিলেও বাস ছাড়েননি এর চালক। দেরি হওয়ায় যাত্রীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ সময় বাসচালক বাবুল আরো যাত্রী নেওয়া হবে বলে চিৎকার দিয়ে ওঠেন। এ সময় উত্তেজিত যাত্রীরা ক্ষিপ্ত হয়ে ওই চালকে বেধড়ক মারধর করেন। এতে চালক জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।



একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top