0

hit_11.8.15রিপোর্টার্স বিডি নিউজ ডেস্ক :  সিলেটের ওসমানীনগরের তাজপুরে আ’লীগের অঙ্গসংগঠনের দু’টি গ্রুপের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০জন আহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় তাজপুর বাজারে ঘটনাটি ঘটে। তবে তাৎক্ষণিক ভাবে আহত রাজু পাল, সায়েখ ও দিলিপ ছাড়া আর কারো নাম জানা সম্ভব হয়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত তাজপুর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। স্থানীয় নের্তৃবৃন্দ ও প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আপোষ-মিমাংশার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।  স্থানীয় সূত্রে জানা যায়, তাজপুর মঙ্গল চন্ডি নিশিকান্ত উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচনের সময় বিদ্যালয়ে প্রবেশকে কেন্দ্র করে থানা স্বেচ্ছাসবক লীগের আহবাক চঞ্চল পালের অনুসারী ও থানা যুবলীগ নেতা ও তাজপুর বাজার কমিটির সেক্রেটারী সুহেল অনুসারীদের মধ্যে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার সন্ধায় দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে উভয় পক্ষে অন্তত ১০জন আহত হয়। ওসমানীনগর থানার ওসি মুরসালিন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং বিষয়টি আপোষ মিমাংশার চেষ্টা চলছে।


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top