0

bsl1_92806 (1)রিপোর্টার্স বিডি নিউজ ডেস্ক :   বিএনপি জোট সরকার আমলে দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদ জানিয়ে ক্যাম্পাসে কালো পতাকা মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। সোমবার বেলা সাড়ে বারোটার দিকে পরিবহন চত্তর থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান ফটকের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।  মিছিলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনি, সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেল, যুগ্ন সম্পাদক মিঠুন কুন্ডু, সাংগঠনিক সম্পাদক মুরশিদুর রহমান, মোছাদ্দেক আলী, ছাত্রলীগ নেতা নোলক, জুয়েল, দেব, কায়কোবাদ, চঞ্চল, সাদ্দাম প্রমুখ উপস্থিত ছিলেন।


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top