বিনোদন ডেস্ক বলিউড পরিচালক মধুর ভান্ডরকারের পরবর্তী ছবি ক্যালেন্ডার গার্লসের নতুন একটি ট্রেলার মুক্তি পেলো। শোনা যায় মধুর ভান্ডরকার একই গল্প ঘুরিয়ে ফিরিয়ে নতুন ছবি বানান। তার পরিবর্তন হয়নি ক্যালেন্ডার গার্লসের বেলায়ও। সমালোচকরা বলছেন নতুন বোতলে এটি পুরনো মদ। ছবির গল্প সম্বন্ধে জানা যায়, পাঁচজন মডেল, যারা ক্যালেন্ডার শুট দিয়ে পা রাখেন গ্ল্যামার জগতে। আর তারপর মধুরের অন্য ছবির নায়িকাদের মতোই ক্রমশ তলিয়ে যেতে থাকে অন্ধকারের গভীরে। তবে এই ছবিতে চমক হিসেবে থাকছে পাঁচটি নতুন মুখ।আর এই পাঁচজনই মধুর হাত ধরেই পা রাখছেন বলিউডে। তার মধ্যে রয়েছেন কলকাতার মডেল শতরূপা পাইন। আরও এক বাঙালি সুন্দরীর ক্যারিয়ারের সূচনা হতে চলেছে বলিউডে। শতরূপা ছাড়াও ছবিতে রয়েছেন আকাঙ্ক্ষা পুরী, অবনী মোদী, কায়রা দত্ত ও রুহি সিং। ছবিটি আগামী ২৫ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook