0

index_91212রিপোর্টার্স বিডি নিউজ ডেস্ক :  শিশু নির্যাতনের জন্য রাষ্ট্র ও প্রশাসনের নীরব ভূমিকা পরোক্ষভাবে দায়ী বলে মন্তব্য করেছেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল। বুধবার  জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন ।  ‘রাজন ও রাকিবসহ সম্প্রতি শিশুদের ওপর সংঘটিত সহিংসতা ও নৃশংসতার দৃষ্টান্তমূলক শান্তির দাবি’ শীর্ষক এ সংবাদ সম্মেলনের আয়োজন করে চাইন্ড রাইটস এ্যাডভোকেসি কোয়ালিশন ইন বাংলাদেশ নামক একটি সংগঠন। সংবাদ সম্মেলনে সেভ দ্য চিলড্রেনের কান্ট্রি ডিরেক্টর ম্যাক কার্ল, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার, অধিকার ফোরামের সভাপতি আব্দুস সোবহানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।  সুলতানা কামাল বলেন, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তিনা হওয়াতেই বার বার শিশু নির্যাতনের ঘটনা ঘটছে। এ সব ঘটনার পর রাষ্ট্র ও প্রশাসনের নীরব ভূমিকা অনেক সময় পরোক্ষভাবে এমন ঘটনা ঘটাতে সহায়তা করে। তিনি বলেন, শিশু নির্যাতন প্রতিরোধে রাজনৈতিক দলগুলোরও কোনো ধরনের ভূমিকা দেখা যায়নি। শিশু নির্যাতন প্রতিরোধে তাই সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে বলেও অভিমত প্রকাশ করেন তিনি।  বাংলাদেশে শিশু নির্যাতনকারীদের বেশির ভাগই বিত্তবান শ্রেণীর বলে মন্তব্য করে সেভ দ্য চিলড্রেনের কান্ট্রি ডিরেক্টর ম্যাক কার্ল বলেন, হত্যাকাণ্ড ঘটিয়ে একজন অপরাধী কীভাবে দেশের বাইরে চলে যায়? পৃথিবীর সব রাষ্ট্রেই শিশু নির্যাতনের ঘটনা ঘটে। অন্যান্য দেশে নির্যাতনের সঙ্গে যারা জড়িত তারা সকলেই জন্মগতভাবে অপরাধ প্রবণ। তিনি বলেন, এ সব ঘটনায় প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্টদেরও সম্পৃক্ততা পাওয়া গেছে। শিশু নির্যাতনের সঙ্গে জড়িতরা নরপশুর চেয়েও জঘন্য।



একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top