0

bnp20150813181116রিপোর্টার্স বিডি নিউজ ডেস্ক : নাশকতার দুইটি মামলায় খুলনা মহানগর বিএনপির ১১ নেতাকর্মীর জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।  নগর বিএনপির সিদ্ধান্ত মোতাবেক নেতাকর্মীরা বৃহস্পতিবার মুখ্য মহানগর হাকিম ব্যারিস্টার মেজবাহ উদ্দীন ও দায়রা জজ সাইদুর রহমানের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।   আসামি পক্ষে জামিনের আবেদন করেন অ্যাড. মঞ্জুর আহমেদ, অ্যাড. গোলাম মাওলা, মোহাম্মাদ আলী বাবু, অ্যাড. শামীম বাবুসহ প্রায় অর্ধ-শতাধিক আইনজীবী।   এদিকে, নেতাকর্মীদের আত্মসর্ম্পনের সময়ে আদালতে উপস্থিত ছিলেন নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, ফখরুল আলম, এড. ফজলে হালিম লিটন, এস এম আরিফুর রহমান মিঠু, শেখ সাদী প্রমূখ।  প্রসঙ্গত, দৌলতপুর থানার বিভিন্ন এলাকায় গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও নাশকতার অভিযোগে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে দু্ইটি মামলা দায়ের করে। আর এসব মামলায় আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নিদের্শ দেন।



একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top