0

abani-modi20150804185117বিনোদন ডেস্ক : নামের শেষে মোদি দেখে নরেন্দ্র মোদির বংশধর ভাবার অবকাশ নেই, ইনি মাধুর ভান্ডারকরের ক্যালেন্ডারে গার্লসে সিনেমায় কাজ করা গান্ধীনগরের সুন্দরী অবনী মোদি।
বলিউডের প্রিয় নায়িকা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে অবনী বলেন, আমি যদি ছেলে হতাম তবে নিশ্চিত হয়ে বলতে পারি দিপীকা পাডুকোনকে প্রেম নিবেদন করে বসতাম! দিপীকার প্রশংসায় এ মডেল বলেন, দিপীকার ফ্যাশন জ্ঞান অতুলনীয়। এছাড়াও পিকু অভিনেত্রীর অভিনয়, নাচ, স্টেজ পারফর্মেন্স- সবকিছুই মন করেছে অবনীর।
এ নিয়ে দিপীকার মন্তব্য এখনও জানা যায়নি। ভাগ্যিস অবিনী মোদি ছেলে হয়ে জন্মাননি, তাহলে কী বিড়ম্বনায়ই না পড়তে হতো দিপীকাকে!


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top