বিনোদন ডেস্ক : লিউডের বিখ্যাত পরিচালক উডি অ্যালেন। সবসময়ই তার ছবিতে সুন্দরীদের কাজ করতে দেখা যায়। পেনোলোপি ক্রুজ, মারিয়ান কঁতিয়ার, কেট ব্ল্যানচেট, স্কারলেট জোহানসন, এমা স্টোনের পর এবার উডি শিবিরে ঢুকলেন এই টোয়ালাইট তারকা। নাম চূড়ান্ত না হওয়া ছবিটিতে ক্রিস্টেন কাজ করবেন এক ঝাঁক তারকার সাথে। তারা হলেন- ব্রুস উইলিস, জেসি আইজেনবার্গ, ব্লেক লাইভলি, পার্কার পোজি, কোরি স্টোল। সব মিলিয়ে তারকার ছড়াছড়ি। তাদের মধ্যে জেসির সঙ্গে এ নিয়ে তৃতীয়বার অভিনয় করবেন ক্রিস্টেন। চলতি মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ছবিটির দৃশ্যায়ন শুরু হবে। বহুদিন পর উডি আবার এই শহরে কাজ করতে যাচ্ছেন। শুটিং নিয়ে নানান জটিল নিয়ম-কানুন থাকায় নিউইয়র্কে আর কাজ করবেন না বলে ঠিক করেছিলেন ৭৯ বছর বয়সী এই তারকা। ছবিতে ক্রিস্টেনের নায়ক হিসেবে কে থাকছেন সে বিষেয়ে কিছু জানা যায়নি।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook