0
51_AFM+Mustafa+Kamal_Planning+Minister_28072015_02

আ হ ম মুস্তফা কামাল (ফাইল ছবি)

রিপোর্টার্স বিডি নিউজ ডেস্ক :  শুক্রবার চট্টগ্রামের রেডিসন হোটেলে এ্যাপারেল ও সেফটি সামিটের দ্বিতীয় দিনে ‘ফাইন্যান্সিং এ্যাপারেল গ্রোথ’ শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন।  পরিকল্পনামন্ত্রী বলেন, “এদেশে নির্দিষ্ট খাতের জন্য বিশেষায়িত কিছু ব্যাংক কার্যক্রম পরিচালনা করছে, এমনকি বিদেশে যারা কাজ করে তাদের জন্যও ব্যাংক রয়েছে। এই সেক্টরের জন্যও একটি ব্যাংক করা যায় কি না আমি তার সর্বোচ্চ চেষ্টা করব।  “শুধু তৈরি পোশাক শিল্পের স্বার্থে এ ব্যাংক কাজ করবে।”  তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তাদের সহযোগিতা করার জন্য কেন্দ্রীয় ব্যাংককে অনুরোধ জানান মন্ত্রী।  প্রাইভেট ব্যাংকগুলোও যেন তৈরি পোশাক খাতে তাদের সহযোগিতা অব্যাহত রাখে সে বিষয়ে বাংলাদেশ ব্যাংককে তাদের নজরদারি বাড়ানোর আহ্বান জানান তিনি।   বাংলাদেশে বিনিয়োগের জন্য বিদেশিদের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, “এদেশের ৭৬ শতাংশ মানুষের বয়স ৪০ এর নিচে। এত বড় ওয়ার্ক ফোর্স বিশ্বের আর কোথাও নেই।”  পোশাক কারখানাগুলোতে অস্বাভাবিক মৃত্যু ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, “আমাদের কারখানায় যদি কোনো অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে তার দায়-দায়িত্ব আমাদেরই নিতে হবে।”  ২০২১ সালের মধ্যে তৈরি পোশাক থেকে ৫০ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা পূরণের আশাবাদ ব্যক্ত করে সরকারের সহযোগিতা অব্যাহত রাখার কথা বলেন পরিকল্পনামন্ত্রী।  “প্রত্যেক মানুষেরই একটি সময় থাকে, প্রত্যেক দেশের জন্য একটি সময় থাকে। এখন আমাদের সময়,” বলেন তিনি।



একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top