রিপোর্টার্স বিডি নিউজ ডেস্ক : মাত্র তিন মাস বয়স। নিশ্চিন্তে শুয়ে খেলা করছিল শিশুটি। বাড়িতে উপস্থিত এক পারিবাবিক বন্ধু অতি উৎসাহে ছবি তুলে নিল তার। শিশুটির বাবা-মা তার পরেও খেয়াল করেননি কোনো অস্বাভাবিকতা। তবে বিষয়টি ধরা পড়ল তারপরই। জানা গেল, উৎসাহী ওই পারিবারিক বন্ধুর কারণেই অন্ধ হয়ে গিয়েছে তাদের তিন মাসের শিশুপুত্র। কারণ মুখের খুব কাছ থেকে ছবি তোলার সময়ে ক্যামেরার ফ্ল্যাশটি বন্ধ করতে ভুলে গিয়েছিলেন তিনি। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে গণপ্রজাতন্ত্রী চীনে। শিশুটির খানিক অস্বাভাবিকতা লক্ষ্য করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে জানা যায়, তার বাম চোখের দৃষ্টি অনেকটাই চলে গিয়েছে এবং ডান চোখটি ক্যামেরার ফ্ল্যাশের কারণে অন্ধ হয়ে গেছে। চিকিৎসকেরা জানিয়েছেন, শল্য চিকিৎসা করেও এই ক্ষতি পূরণ করা সম্ভব নয়। কারণ চোখের ভিতরের কোষগুলো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। শিশুদের চার বছর বয়স পর্যন্ত এই কোষগুলো খুব সংবেদনশীল থাকে ফলে তার উপরে চাপ পড়ায় দৃষ্টিশক্তি চলে গিয়েছে শিশুটির। শিশুপুত্রের দৃষ্টি চলে যাওয়ার দৃশ্যতই ভেঙে পড়েছেন ওই চীনা দম্পতি। তবে ওই পারিবারিক বন্ধুর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়েছে কিনা তা এখনো জানা যায়নি।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook