রিপোর্টার্স বিডি নিউজ ডেস্ক : শনিবার বিকালে হাসপাতালের পেছনে তালগাছের পাশ থেকে কাপড় মোড়ানো নবজাতককে উদ্ধার করে হাসপাতাল কর্তৃপক্ষ। সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ছালেহ উদ্দিন জানান, শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার চরদরবেশ ইউনিয়নের চরসাহাভিকারী গ্রামের প্রবাসী মফিজ উদ্দিনের স্ত্রী পরিচয় দিয়ে সালমা আক্তার (২০) প্রসব বেদনা নিয়ে হাসপাতালে ভর্তি হয়। ছালেহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটি ছেলে সন্তানের জন্মের পর চিকিৎসক ও নার্সরা নবজাতকের পরিচর্যার জন্য ওষুধ নিতে জরুরি বিভাগে গেলে এই ফাঁকে ওই নারী ও তার সঙ্গে থাকা অন্য নারীরা শিশুটিকে নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে যায়।” খোঁজাখুজির পর হাসপাতালের পেছনে তালগাছের নিচে কাপড় মোড়ানো অবস্থায় শিশুটিকে উদ্ধার করে পরিচর্যার জন্য হাসপাতালে নেওয়া হয় বলে জানান তিনি। “শিশুটিকে প্রাথমিকভাবে স্যালাইন খাওয়ানো হচ্ছে।” সোনাগাজী মডেল থানার ওসি নবীর হোসেন জানান, নবজাতকের লালন-পালনের জন্য একাধিক লোক আবেদন করেছে। তার মা-বাবার খোঁজ না মিললে হাসপাতাল ও থানা প্রশাসন যৌথ উদ্যোগে সিদ্ধান্ত নিয়ে যে কাউকে লালন-পালনের দায়িত্ব দিতে পারে তিনি জানান।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook