0

wtanice20150820115225স্পোর্টস ডেস্ক : সিনসিনাটি মাস্টার্সে দ্বিতীয় রাউন্ড থেকে বাদ পড়লেন তারকা খেলোয়াড় পেত্রা কেভিতোভা ও ক্যারোলিন ওজনিয়াকি। এছাড়াও টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন কানাডিয়ান সুন্দরী ইউজেন বাউচার্ড।
২১ নাম্বার বাছাই বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কার কাছে অসহায় আত্মসমর্পণ করেছেন ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকি। ওজনিয়াকিকে ৬-০ ও ৬-৪ গেমে উড়িয়ে দেন এই বেলারুশ তারকা।
সবচেয়ে বড় অঘটন ঘটিয়েছেন ফ্রান্সের ক্যারোলিন গার্সিয়া। ৪ নাম্বার বাছাই চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভাকে ৭-৫, ৪-৬ ও ৬-২ গেমে হারিয়ে পরের রাউন্ড নিশ্চিত করেন এই ফরাসি।
অপর ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা গড়েও শেষ পর্যন্ত হেরে গেছেন ইউজেন বাউচার্ড। ইউক্রেনের ইলিনা সভিতোলিনার কাছে ৬-৭ ও ৫-৭ গেমে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেন এই কানাডিয়ান সুন্দরী।


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top