স্পোর্টস ডেস্ক : ওয়ালটন অ্যামাচার রেটিং দাবা চ্যাম্পিয়নশিপে বসির মেমোরিয়ালের অভিক সরকার অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছেন। তিনি সাড়ে সাত পয়েন্ট পেয়ে শিরোপা জয় করেন। সমান পয়েন্ট নিয়ে অগ্রণী ব্যাংক দাবা দলের জুয়েল খান রানার্সআপ এবং নাসির উদ্দিন মাহমুদ তৃতীয় স্থান লাভ করেন। এরা দুইজনই টুর্নামেন্টে অপরাজিত ছিলেন। অভিক, জুয়েল ও নাসিরের অর্জিত পয়েন্ট সমান হলে টাইব্রেকিং পদ্ধতিতে তাদের স্থান নির্ধারণ করা হয়। সাত পয়েন্ট করে নিয়ে চতুর্থ হতে দশম স্থান লাভ করেন যথাক্রমে মোহাম্মদ ইব্রাহীম হোসেন, নয়ন কুমার মোহন্ত, মো. মতিউর রহমান মামুন, শওকত বিন ওসমান, শফিকুল ইসলাম, ওয়াহিদুজ্জামান ও সুব্রত বিশ্বাস। সাড়ে ছয় পয়েন্ট করে নিয়ে একাদশ হতে ষোড়শ স্থান লাভ করেন যথাক্রমে শরিয়তউল্লাহ, হাবিবুর রহমান সোহেল, আমিনুল ইসলাম, সায়মন সিদ্দিকুর রহমান, এস এম আরমান মেহেদী ও মনিরুজ্জামান মনি। নয় রাউন্ড সুইস-লিগ পদ্ধতির এ প্রতিযোগিতায় ১৫৭ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook