রিপোর্টার্স বিডি নিউজ ডেস্ক : ব্যাপক উৎসাহ উদ্দিপণা ও বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিয়ানীবাজারের ঐতিহ্যবাহী সংগঠন গোলাবশাহ কিশোর সংঘের তিন যুগ পূর্তি অনুষ্ঠান পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে বিয়ানীবাজার উপজেলা প্রশাসন থেকে বের করা হয় বর্নাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রা সহকারে কিশোর সংঘের নবীন ও প্রবীন কর্মকর্তা ও সদস্যরা বিয়ানীবাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে কসবা গ্রামস্থ কিশোর সংঘের কার্যালয় প্রাঙ্গনে মিলিত হন। সেখানে বিকেলে আয়োজন করা হয় আলোচনা সভার। গোলাবশাহ কিশোর সংঘের সভাপতি আফজাল হোসেন সাজু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকবর হোসেন লাবলু’র পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শহীদুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাসিব মনিয়া, শিক্ষাবিদ আলী আহমদ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অসীম চন্দ্র বণীক, বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবের আহমদ, বিয়ানীবাজার পল¬ীবিদ্যুৎ সমিতির ডিজিএম আজিজুর রহমান সরকার, কবি ফজলুল হক, গোলাবিয়া পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক আবু আহমদ সাহেদ, বিয়ানীবাজার পৌর আওয়ামী লীগের সহসভাপতি খসরুল হক, সাধারণ সম্পাদক এবাদ আহমদ, উপজেলা যুবলীগের আহবায়ক আবদুল কুদ্দুছ টিটু প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম চৌধুরী বলেন, তরুনরাই সমাজ গঠনে অগ্রনী ভূমিকা পালন করে থাকে। তারাই সমাজ গঠনের হাতিয়ার। আজকে যারা সমাজে সঠিক ভাবে নেতৃত্ব দেবে তারাই আগামীতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে অধিষ্টিত হবেন। তিনি বলেন, সমাজ সেবার পাশাপাশি তরুন ও কিশোরদের সু-শিক্ষায় শিক্ষিত হতে হবে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook