0

12340রিপোর্টার্স বিডি নিউজ ডেস্ক :   পুলিশের চোখ ফাঁকি দিয়ে দিনের বেলা জনসম্মুখে প্রচারণা চালিয়ে যাচ্ছিল নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর। কিন্তু জঙ্গিদের বিরুদ্ধে সাধারণ মানুষ জেগে ওঠায় প্রতিরোধের মুখে পড়ে এবার কৌশল পাল্টেছে তারা। প্রতিবাদী লোকজন ও পুলিশের চোখে ধূলা দিতে এখন তারা প্রচারণার সময় হিসেবে বেছে নিয়েছে রাতের আঁধারকে। সরকার ও রাষ্ট্র বিরোধী লিফলেট বিতরণের মাধ্যমে তারা কথিত খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছে।

লিফলেট বিতরণ ছাড়াও অনলাইনে তারা সংগঠনের কার্যক্রম আগের চেয়ে জোরদার করেছে। আগামী ৪ সেপ্টেম্বর তারা অনলাইন মহাসম্মেলনের ডাক দিয়েছে। ওইদিন বিকেল সাড়ে ৩টায় অনলাইনে হিযবুত তাহরীরের সম্মেলনের ঘোষনা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়েছে সিলেটে।

গত সোমবার রাতে নগরীর দক্ষিণ সুরমার খোজারখলার মসজিদের সামনে হিযবুত তাহরীর সদস্যরা লিফলেট বিতরণ করেন।
লিফলেটটিতে উল্লেখ রয়েছে- অনলাইন সম্মেলনটি http://ift.tt/1NEmBt6 ওয়েবসাইট থেকে সরাসরি সম্প্রচার করা হবে।

সম্মেলনে তিনজন বক্তা ‘খিলাফত রাষ্ট্রে বাংলাদেশের রাজনীতি ও অর্থনীতির সুনির্দিষ্ট পরিবর্তন’, ‘আন্তর্জাতিক বিশ্বে কিভাবে খিলাফত টিকে থাকবে এবং নেতৃত্বশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে’ এবং ‘আওয়ামী-বিএনপি শাসকগোষ্ঠীর অপসারণ এবং খিলাফত পুন:প্রতিষ্ঠায় কার্যকরী রাজনৈতিক কর্মসূচি’ বিষয়ে বক্তব্য রাখবেন। সম্মেলন চলাকালে অনলাইনে যে কেউ প্রশ্ন করতে পারবেন। বিশেষজ্ঞরা সাথে সাথে প্রশ্নের উত্তর দেবেন।

খোঁজ নিয়ে জানা গেছে- পুলিশী ধরপাকড় এড়াতে চিহ্নিত হিযবুত জঙ্গিরা গা ঢাকা দিয়ে আছে। সংগঠনের প্রচারণার ক্ষেত্রে তারা অফলাইনের চেয়ে অনলাইনে প্রচারণাকে বেশি নিরাপদ মনে করছে। হিযবুত তাহরীরের একাধিক ওয়েবসাইট, ফেসবুক একাউন্ট ও পেজ থেকে তারা তাদের মতাদর্শ প্রচারের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করে নিজেদের দলে ভেড়ানোর চেষ্টা করছে।

নিজেদের মধ্যে তথ্যের আদান-প্রদানের ক্ষেত্রেও তারা ফেসবুক ও টুইটারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করছে। বাংলাদেশ ছাড়াও মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশ থেকে প্রচারিত ওয়েবসাইটের মাধ্যমেও হিযবুত তাহরীর তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছে।

সূত্র – নিউজ 24মিরর



একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top