0

Jenny20150824193708বিনোদন ডেস্ক : কাজের সূত্রেই পরিচয়। সে থেকে প্রণয় ও বিয়ে। তারপর থেকেই মিডিয়ার প্রশ্ন ছিলো কবে-কোথায় হানিমুনে যাচ্ছেন অভিনেত্রী ওরীন খান জেনি। সে বিষয়ে তিনি প্রেম ও বিয়ের মতোই মুখে কুলুপ মেরেছিলেন।   কিন্তু খবর চেপে থাকেনি। জানা গেছে, জেনি ও তার স্বামী তানভীর চুপিসারে গোপনে হানিমুনের পর্বটাও সেরে ফেললেন ভারতের চেন্নাইয়ে। তানভীর খানের ফেসবুক প্রোফাইলে গিয়ে দেখতে পাওয়া যায় ট্রেনে দুলে দুলে ছবি তুলেছেন তারা।   জেনির ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ২৪ আগস্ট হানিমুন শেষে দেশে ফেরার কথা রয়েছে তাদের।


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top