রিপোর্টার্স বিডি নিউজ ডেস্ক : খুলনা সদর থানার পূর্ব বানিয়া খামার লোহার গেট কাস্টম রোডে অভিযান চালিয়ে বাঘের চামড়াসহ দু’জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-আট এর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৫ আগস্ট) এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তিরা হলেন- খুলনা জেলার পাইপগাছা উপজেলার ফতেপুর এলাকার মো. আব্দুল লতিফ গাজী (৫০) ও ঢাকার উত্তরা এলাকার মো. আশরাফ ফকির (৫৫)। বুধবার সকাল সাড়ে ১০টায় বরিশাল র্যাব-আট এর সদর দপ্তরের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন করে মেজর আদনান বিষয়টি নিশ্চিত করেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, উদ্ধার করা বাঘের চামড়াটি দৈর্ঘ্যে লেজসহ ছয় ফুট পাঁচ ইঞ্চি। আটক দু’জন দেশের বাইরে বাঘের চামড়া পাচার করার সঙ্গে জড়িত। দীর্ঘদিন ধরে তারা পরষ্পর যোগসাজশে এ কাজ আসছেন।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook