0
Fakrul120150722134051

ফাইল ছবি

রিপোর্টার্স বিডি ডট কম : নাশকতার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ১৫ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। বুধবার রাজধানীর শেরেবাংলা নগর থানায় দায়ের করা মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। কিন্তু আসামিপক্ষের আইনজীবী অ্যাড. সৈয়দ জয়নুল আবেদীন মেজবার সময় আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম আলমগীর কবির রাজ ১৫ সেপ্টেম্বর দিন ধার্য করেন।  মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১২ সালের ৯ ডিসেম্বর বিএনপির হরতাল চলাকালে শেরেবাংলা নগর থানা এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সংশ্লিষ্ট থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রুহুল আমীন মামলাটি দায়ের করেন। এর পর ২০১৪ সালের ১২ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়।



একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top