0

SAPLING20150712184629রিপোর্টার্স বিডি ডট কম : জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি-২০১৫ উপলক্ষে বাংলাদেশ বিমানবাহিনী এক অনন্য বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে। রোববার এই কর্মসূচির উদ্বোধন করেন বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল আবু এসরার। এসময় তিনি বিমান সদর প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের সহকারী পরিচালক মো. নূর ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ কর্মসূচির আওতায় বিমানবাহিনী বিভিন্ন ধরনের ফলজ, ভেষজ, কাঠ ও ছায়া প্রদানকারী বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করবে।অনুষ্ঠানে বিমানবাহিনী প্রধানের পাশাপাশি বিমান সদর প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক ও বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসাররা। বাংলাদেশ বিমানবাহিনীর সব ঘাঁটি ও ইউনিটগুলোতে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
-



একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top