0
ap_south_africa_violet_d_mello_jt_120505_wblog_2158স্ত্রীকে চিতা বাঘের আক্রমণ থেকে বাঁচানোর বিন্দুমাত্র চেষ্টা ছিল না দায়িত্বহীন স্বামীর। বরং এ সময় তিনি আক্রমণের দৃশ্য ক্যামেরাবন্দিতে ব্যস্ত ছিলেন। দক্ষিণ আফ্রিকার কারগা কাম্মা গেম পার্কে ৪ জুলাই এ দুঃখজনক ঘটনা ঘটে। হামলার শিকার এ স্কটিশ মহিলার নাম ভায়োলেট ডি’মেলো। বাঘ তার দুই পা, মুখ ঘাড় ও পেট কামড়িয়ে ক্ষতবিক্ষত করে দেয়।জানা গেছে, হামলাকারী বাঘ দুটোর নাম মার্ক ও মন্টি। চিড়িয়াখানা কর্তৃপক্ষ দাবি করতেন, বাঘ দুটো একান্ত পোষা, তাই কাউকে কামড়ায় না। এটা বিশ্বাস করে ভালোলেট তার ৬০তম জন্মদিন ওখানে পালন করতে যান।এ হামলা তিন মিনিট স্থায়ী ছিল। আর বেচারা স্বামী আর্চিবল্ড ডি’মেলো বলেন, ‘আমি বুঝতেই পারিনি আসলে ঘটতে যাচ্ছিল।’ অন্যদিকে ভায়োলেট বলেন, ‘জানতাম, পশুরা মৃতদের ছোঁয় না। তাই মরার ভান করছিলাম।’পরে পার্ক কর্মীরা ছুটে এসে ভায়োলেটকে হাসপাতালে নিয়ে যায়।

একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top