0

cricket-jersy20150725175833স্পোর্টর্স ডেস্ক :  ক্রিকেটের সেরা জার্সি নির্বাচন করতে এক ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে ক্রিকেটের অনলাইন সংবাদদাতা মাধ্যম ইএসপিএন ক্রিকইনফো। তাদের জরিপে বিভিন্ন দেশের মোট ১৭টি জার্সি মনোনীত করে ভোটের আয়োজন করেছে। যাতে জায়গা পেয়েছে বাংলাদেশের বিশ্বকাপ-২০১৫ দলের জার্সিটিও।   বাংলাদেশের বিশ্বকাপ-২০১৫ দলের জার্সিটিকে ক্রিকেটের সেরা জার্সি হিসেবে নির্বাচন করতে ভোট দিতে পারবেন টাইগার সমর্থকরাও। এ জন্য নিচের লিংকে গিয়ে জার্সির ছবির বামদিকে ‘অ্যারো চিহ্ন’ ব্যবহার করে নিজের ভোটটি দিতে পারবেন প্রতিটি সমর্থক। আর সর্বোচ্চ ভোট প্রাপ্ত জার্সিটি ক্রিকেটের সেরা জার্সি হিসেবে নির্বাচিত হবে।   এ তালিকায় সর্বোচ্চ নিউজিল্যান্ড দলের ৪টি জার্সি স্থান পেয়েছে। ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ দলের পেয়েছে ২টি করে জার্সি। আর বাংলাদেশ, পাপুয়া নিউগিনি ও স্কটল্যান্ড দলের ১টি করে জার্সি আছে।

  লিংক: http://ift.tt/1HQ15jm  – See more at:


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top