রিপোর্টার্স বিডি ডট কম : রাজধানীর হাতিরপুলে মেহের টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ওই ভবনের নিচতলায় লিফটে আগুন লাগে। ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার আতাউর রহমান জানান, ১৫ তলা বিশিষ্ট মেহের টাওয়ারের নিচতলায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুনের সূত্রপাত শর্টসার্কিট থেকে হয়েছিল বলে জানান তিনি।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook