বিনোদন ডেস্ক : পিআর প্রোডাকশানের ব্যানারে ঈদের জন্য নির্মিত হয়েছে ‘ত্রিকোণমিতি’ শিরোনামের নাটক। অসম প্রেমের গল্প নিয়ে তৈরি এই নাটকে অভিনয় করেছেন তারিক আনাম খান, নাঈম ও অর্চিতা স্পর্শিয়। হাবিব জাকারিয়ার রচনায় এটি পরিচালনা করেছেন অনন্য ইমন। পরচিালক জানালেন, নাটকের গল্পে দেখা যাবে তারিক আনাম খান একজন পাগল প্রেমিক। তিনি প্রেমিকার মন জয় করতে নানা রকমের চেষ্টা, পাগলামি করবেন। তার প্রেমিকাটা হচ্ছে অর্চিতা স্পর্শিয়ার! যার সঙ্গে বয়সের বিস্তর ফারাক। একসময় তাদের প্রেম হবে, সেই প্রেমে দেখা যাবে বিরহেরও ঘনঘটা। নাঈমকে দেখা যাবে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে। পরিচালক জানিয়েছেন, ঈদের জন্য নির্মিত এই নাটকটি দেখা যাবে চ্যানেল নাইনে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook