0

index_88941রিপোর্টার্স বিডি ডট কম :  কক্সবাজারের চকরিয়ায় যুবলীগ-শ্রমিক লীগের সঙ্গে পুলিশের সংঘর্ষে সাংবাদিক, পুলিশসহ ১৫ জন আহত হয়েছে। মারধর করা হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহেদুল ইসলাম ও ওসি প্রভাষ চন্দ্রকে। এ ঘটনার পর কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে শ্রমিক লীগ নেতৃবৃন্দ।  পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে চকরিয়া উপজেলার চিরিঙ্গা স্টেশনে অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষ হয়েছে। এসময় ইউএনও, ওসি ও সাংবাদিকসহ ৭ জন গুলিবিদ্ধ হয়। এসময় পুলিশ ২ ফল ব্যবসায়ীকে আটক করে নিয়ে যাওয়ার সময় চকরিয়া পৌর যুবলীগ সভাপতি হাসানগীর ও শ্রমিকলীগ নেতা খলিল উল্লাহ এদের ছিনিয়ে নেয়। পরে পুলিশ অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে।  এদিকে সন্ধ্যায় এ ঘটনার জের ধরে শ্রমিক লীগ নেতারা মহাসড়কের জিদ্ধা বাজার এলাকায় ব্যারিকেড দেয় এবং ব্যাপক হারে গাড়ি ভাঙচুর করে।  চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রভাষ চন্দ্র জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top