0

Vidiya12014020512384420150723155216বিনোদন ডেস্ক : সম্প্রতি ভারতের  মুম্বাইয়ে চার্লি চ্যাপলিনকে নিয়ে একটি প্রদর্শনীতে চার্লির ভূমিকায় অভিনয়ের ইচ্ছা প্রকাশ করেন বিদ্যা বালান। বিদ্যা বালান বলেন, মিস্টার ইন্ডিয়া সিনেমায় শ্রীদেবীকে চার্লির ভূমিকায় দেখে তিনি অভিভূত। এরপর তিনি চার্লির ভূমিকায় অভিনয় করতে চান। তার এই স্বপ্ন এবার সত্যি হতে চলেছে।মলায়লম চিত্রপরিচালক আর সরথ চার্লি চ্যাপলিনকে নিয়ে একটি হিন্দি ছবি করবেন বলে শোনা যাচ্ছে। এই সিনেমায় চার্লির ভূমিকায় তার পছন্দ বিদ্যাকেই। আগামী সপ্তাহেই মুম্বাই এসে বিদ্যার সঙ্গে দেখা করার পরিকল্পনাও রয়েছে এই পরিচালকের।সরথ জানান, চার্লি চ্যাপলিনের প্রতি সম্মান জানাতেই তার এই ছবির পরিকল্পনা।


একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top