0

এমরান আহমদ : সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভূমিষ্ঠ ৬টি নবজাতকই মারা গেছে। তবে ভাল আছেন মা। এসব শিশুর জন্মের আগে করানো একটি আলট্রাসনোগ্রাম রিপোর্টে মায়ের ৪টি সন্তান আছে বলে উল্লেখ করা হয়েছিল।
মঙ্গলবার দুপুরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের পারকুল গ্রামের দুবাই প্রবাসী জামাল উদ্দিনের স্ত্রী হোসনা বেগম ৬টি সন্তান জন্ম দেন। এর মধ্যে ৩টি নবজাতক মঙ্গলবার সন্ধ্যায় এবং অপর ৩টি নবজাতক বুধবার ভোররাতে মারা যায়।



একটি মন্তব্য পোস্ট করুন Blogger

 
Top