রিপোর্টার্স বিডি ডট কম : শহরতলীর কুমারগাঁওয়ে শিশু রাজন হত্যা মামলায় আরেক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম আয়াজ আলী(৪০)। তার বাড়ি শেখ পাড়া গ্রামে। ডিবি ও জালালাবাদ থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে শুক্রবার রাত ১টায় তাকে আটক করে। এ নিয়ে রাজন হত্যা মামলায় মোট ১৩ আসামীকে গ্রেফতার করা হলো। পুলিশের একটি সূত্র জানায়, রাজনকে পেটানোর ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন আয়াজ। এ কারণে তাকে গ্রেফতার করা হয়েছে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook