রিপোর্টার্স বিডি ডট কম : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইউনাইটেড হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন।বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান শীর্ষ নিউজকে নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার বিকের ৩টার দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার উত্তরার বাসায় পৌঁছান।এর আগে মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেল থেকে জামিনে মুক্তি পান তিনি। মুক্তি পাওয়ার পর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন মা ফাতেমা আমিনকে দেখতে যান মির্জা ফখরুল। ১৩ জুন চিকিৎসার জন্য তাকে হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয়।
জাতীয় প্রেস ক্লাব থেকে ৬ জানুয়ারি মির্জা ফখরুলকে আটক করা হয়। তাকে নাশকতার মামলায় গ্রেফতার দেখানো হয়।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি মন্তব্য পোস্ট করুন Blogger Facebook